TMC Bank Account
Bengal Liberty : তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০.৪২ কোটি টাকা ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (TMC Bank Account)। তদন্তকারীদের দাবি, দলীয় তহবিলের একটি অংশ বিমান ও হেলিকপ্টার কেনার জন্য ব্যবহার করা হয়েছে, পরে সেই উড়ানযানই আবার তৃণমূলের কাছেই ভাড়া দেওয়া হয়েছে। টাকা কোথা থেকে এল, কীভাবে খরচ হল এবং এই লেনদেনের প্রকৃত সুবিধাভোগী কারা, সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে জোরালো। পাশাপশি তৃণমূলের অ্যাকাউন্টে শিক্ষা দুর্নীতির টাকা ঢুকেছিল কিনা, কয়লা পাচার, বালি পাচারের টাকাও তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছিল কিনা জানতে তৃণমূলের তহবিল-তদন্তে ধন্ধে ইডি (TMC Bank Account)।

কী বলছে ইডি? (TMC Bank Account)
ইডির দাবি, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে তৃণমূলের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকা কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার সংশ্লিষ্ট সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এরপর আরও ৮২.৯৬ কোটি টাকা অন্য একটি সংস্থায় পাঠিয়ে একটি এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ বিমান এবং একটি আগুস্তা ১০৯ গ্র্যান্ড নিউ হেলিকপ্টার কেনা হয়। তদন্তকারীদের বক্তব্য, এই দুই উড়ানযান কেনার জন্য মোট ১১২ কোটি টাকা খরচ হয়েছে। এমনকি হেলিকপ্টার কেনার জন্য কেম্যান আইল্যান্ডসের একটি সংস্থা থেকে ১৭ লক্ষ মার্কিন ডলার ঋণ নেওয়ার তথ্যও সামনে এসেছে।
TMC : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা: স্পেশাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত আদালতের
তৃণমূলের টাকায় কেনা, আবার তৃণমূলকেই ভাড়া! (TMC Bank Account)
ইডির সবচেয়ে বড় পর্যবেক্ষণ, দলীয় তহবিল থেকে কেনা বিমান এবং হেলিকপ্টার পরবর্তীকালে আবার তৃণমূল কংগ্রেসের কাছেই ভাড়া দেওয়া হয়। এরপর বিমান ব্যবহারের খাতে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। এই আর্থিক ব্যবস্থাকে ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করেছে ইডি। তাদের বক্তব্য, এই লেনদেনের প্রকৃত উদ্দেশ্য এবং প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতেই তদন্ত চলছে। সেই কারণেই আপাতত তৃণমূলের তিনটি এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০.৪২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল চর্চা। প্রশ্ন উঠছে, দলের টাকায় বিমান কেনা, তারপর সেই বিমানই আবার দলকে ভাড়া, তৃণমূল বোধহয় অঙ্কে কাঁচা! অথবা অঙ্ক মেলাতে ভুলে গিয়েছিল।

আরও পড়ুন :
Asansol municipal corporation : আসানসোলের পুরবোর্ড ভেঙে দিল রাজ্য!

