TMC
Bengal Liberty : তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় স্পেশাল অফিসার নিয়োগের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নিতে পারে আদালত (TMC)। বুধবার মামলাটি শুনানির জন্য উঠলেও কেন্দ্রের সলিসিটর জেনারেলের আবেদনের প্রেক্ষিতে মূল শুনানি স্থগিত হয়ে যায়। শুনানির সময় বিচারপতি জানান, আগের শুনানিতে আদালত স্পেশাল অফিসার নিয়োগের বিষয়টি বিবেচনা করেছিল। সেই পদে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের নাম ভাবা হচ্ছে। তবে তাঁর পুত্র তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর আইনজীবী হিসেবে এই মামলায় যুক্ত থাকায়, এ নিয়ে কোনও পক্ষের আপত্তি আছে কি না, তা জানতে চান বিচারপতি (TMC)।

স্পেশাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত (TMC)
এই প্রসঙ্গে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত জানান, প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে এ বিষয়ে মতামত জানাবেন। এরপর বিচারপতি বলেন, বৃহস্পতিবার সব পক্ষের বক্তব্য শোনার পর স্পেশাল অফিসার নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে নিয়োগের আগে সংশ্লিষ্ট পক্ষগুলির মতামতও নেওয়া হবে। এদিন আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি নিয়ে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার অনুমতিও দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
উল্লেখ্য, বুধবার এই মামলার মূল শুনানি হওয়ার কথা থাকলেও কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আগেই তা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করায় বুধবার আর মূল শুনানি হয়নি।

আরও পড়ুন :
TMC : বারুইপুরে বিক্ষোভের মুখে কাকলিদের থেকে দূরত্ব ঋতব্রত শিবিরের

