CM Suvendu Adhikari
Bengal Liberty : বুধবার সকালে আচমকাই লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর এই সফরের নির্দিষ্ট কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করার বিষয়েই মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন। পাশাপাশি, আসন্ন বিধানসভা অধিবেশন সংক্রান্ত বিষয়েও রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে বলে প্রশাসনিক মহলের একাংশের অনুমান (CM Suvendu Adhikari)।

বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত ১ (CM Suvendu Adhikari)
উল্লেখ্য, বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, বারুইপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। এরপর মামলার অন্যতম প্রধান অভিযুক্ত অপরাধস্থলের পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে দাবি পুলিশের। এই পরিস্থিতিতে বারুইপুরের ঘটনার সমস্ত রিপোর্ট নিয়ে আলোচনার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী লোকভবনে গিয়েছেন বলে জল্পনা ক্রমশ জোরাল হচ্ছে।

আরও পড়ুন :
TMC : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা: স্পেশাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত আদালতের

