Sourav Ganguly
Bengal Liberty:
মহারাজের জন্মদিনে অনবদ্য উপহার। সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশিত বহু প্রতীক্ষিত বায়োপিক। ছবিতে প্রাক্তন ভারতীয় অধিনায়কের তথা বাঙালির ‘দাদা’র ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। প্রথম লুক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনুরাগীদের একাংশ যেমন উচ্ছ্বসিত, তেমনই অনেকে রাজকুমার ও সৌরভের চেহারা এবং ব্যক্তিত্বের মধ্যে সাদৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

শচীনের পর সৌরভের বায়োপিক
২০০২ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির ঐতিহাসিক ফাইনাল জয়ের পর সৌরভ লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়েছিলেন। আর সেই স্বাক্ষরধর্মী ভঙ্গিতে দেখা গেলে প্রকাশিত পোস্টারে রাজকুমারকে। তবে অনেকের মতে মেকআপ, চুলের ছাঁট ও সামগ্রিক উপস্থাপনায় এখনও কিছু খামতি রয়েছে। মন্তব্যটি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে কেউ আবার বলেছেন, ‘ এটি কেবল ছবির প্রাথমিক ঝলক! পূর্ণাঙ্গ সিনেমা মুক্তির মুক্তি পেলে বোঝা যাবে।’

জানা গিয়েছে, এই বায়োপিকে সৌরভ গাঙ্গুলির ক্রিকেট-জীবনের উত্থান, অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য, ভারতীয় ক্রিকেটে অবদান এবং ব্যক্তিগত জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে ছবিটি নিয়ে আগ্রহ ছিল দর্শকমহলে। ফলে প্রথম লুক প্রকাশ্যে আসতেই প্রত্যাশা ও সমালোচনা দুই দিকেরই সামনাসামনি হতে হয়েছে ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানেকে। একজন ক্রিকেটার থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ২০০২ সালের সেই গৌরবময় দিন, ভারতীয় ইতিহাসে শুধুই এক উদ্যাপন নয়, এটি ছিল আত্মবিশ্বাস, আগ্রাসনের বহিঃপ্রকাশ।

২০২৭ সালের ১৪ মে মুক্তি পাবে এই ছবি। একাধিকবার ছবির অভিনেতাকে জল্পনা সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত রাজকুমার রাওকে নিয়ে ছবির কাজ শুরু হয়। মহারাজের জন্মদিনে পোস্টার প্রকাশ্যে আসতেই সেই অপেক্ষা আরও বাড়িয়ে দিল ফ্যান তথা দর্শকদের।

