Amit Shah
Bengal Liberty
বাংলায় বিজেপি সরকার গঠনের পর শিল্পের উপর(Amit Shah) জোর দিতে তৎপর নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১১ মে নবান্নে দায়িত্ব নেওয়ার পর মাত্র দুই মাস হয়েছে । তার মধ্যেই রাজ্যে একাধিক বড় শিল্প প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। জুলাই মাস জুড়েই ডানকুনি, হাওড়া ও বাঁকুড়ায় একাধিক নতুন বিনিয়োগের ঘোষণা রয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যে আসছেন অমিত শাহ(Amit Shah)
সবচেয়ে বড় প্রকল্পটি ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আমুল প্রায় ৬০০-৭০০ কোটি টাকা বিনিয়োগে একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করবেন । সূত্রের খবর, এটি হবে বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। প্রতিদিন ১৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ এবং প্রায় ১০ লক্ষ কেজি দই-সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদনের ক্ষমতা থাকবে। এই প্রকল্পে দুগ্ধচাষীদের স্থায়ী বাজারের পাশাপাশি উল্লেখযোগ্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একাধিক নতুন শিল্পের শিলান্যাস(Amit Shah)
আগামী শনিবার হুগলির ডানকুনিতে লাক্স কোজি প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগে নতুন উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু । অপরদিকে, ২৭ জুলাই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিল প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে একটি বৃহৎ ইস্পাত কারখানার শিলান্যাস করবে। সেখানেও উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী তাপস রায়।

রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের মতে, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই লাক্স, আমুল ও শ্যাম স্টিলের মতো সংস্থার বড় বিনিয়োগ বাংলার শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে। এই কর্মসংস্থান রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে ও কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হতে পারে বলে আশাবাদী রাজনৈতিক মহল

