APC College
Bengal Liberty
সুরেন্দ্রনাথ কলেজের ঘটনার পর এবার(APC College) নিউ ব্যারাকপুরের এপিসি (আচার্য প্রফুল্ল চন্দ্র) কলেজের তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো একাধিক আপত্তিকর সামগ্রী। শুক্রবার এবিভিপি-র নেতৃত্বে দীর্ঘদিন বন্ধ থাকা ইউনিয়ন রুমের তালা খোলা হলে এই চাঞ্চল্যকর বিষয়টি সামনে আসে। ঘরটি থেকে কন্ডোম, মদের বোতল ও লাঠিসহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে, যা ঘিরে কলেজ চত্বরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

‘ফূর্তির আড্ডাখানা’ বানানোর অভিযোগ(APC College)
প্রত্যক্ষদর্শীদের দাবি, ইউনিয়ন রুমের ভেতরের অবস্থা দেখে মনে হয়েছে সেটি কোনো ছাত্র সংগঠনের কার্যালয় নয়, বরং ফূর্তির আড্ডাখানা। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিয়ন রুমে এই ধরনের আপত্তিকর সামগ্রী কীভাবে এল এবং কেন রাখা ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ পড়ুয়াদের একাংশ।
কলেজের কয়েকজন ছাত্র-ছাত্রীর অভিযোগ, টিএমসিপি ক্ষমতায় থাকার সময় ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে সেখানে নানা ধরনের বেআইনি কর্মকাণ্ড চালাত।


শিক্ষা মহলে উদ্বেগ ও রাজনৈতিক তরজা(APC College)
এপিসি কলেজ ব্যারাকপুর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সেই কলেজের ইউনিয়ন রুম থেকে এই ধরনের সামগ্রী উদ্ধারের ঘটনায় শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। এই ঘটনা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত। তাই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত নেবে পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। তবে এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

