Kylian Mbappe
Bengal Liberty
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের(Kylian Mbappe) মহাতারকা কিলিয়ান এমবাপে। একের পর এক ম্যাচে গোল করে ইতিমধ্যেই ‘গোল্ডেন বুট’-এর দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন ‘ডোনাটেলো’। ফ্রান্সের জয়-পরাজয় এখন অনেকটাই নির্ভর করছে এই ফরোয়ার্ডের ওপর। এরই মধ্যে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে দেখা গেল কিলিয়ান এমবাপের আলোর রোশনাই। এই নতুন আকর্ষণকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। সেই সঙ্গে আইফেল টাওয়ারের এই চোখধাঁধানো আলোকসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শক।

আলোর মেলায় এমবাপে(Kylian Mbappe)
নির্দিষ্ট সময়ের পর, সন্ধ্যা থেকে সারারাত আইফেল টাওয়ারের সেই ঝলমলে আলোয় ফুটে উঠছে কিলিয়ান এমবাপের প্রতিচ্ছবি। এই ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রিয় তারকার এমন রূপ দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এখন সবার মনে একটাই প্রশ্ন—বিশ্বকাপের ট্রফি জিতে কি এই আলোর রোশনাইকে আরও রঙিন করতে পারবেন ফরাসি মহাতারকা? এই কৌতূহল ঘিরেই এখন মেতেছেন ফুটবলপ্রেমীরা।


