Spain Vs Belgium
Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার(Spain Vs Belgium) ফাইনালে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও একটি হাই-ভোল্টেজ লড়াই। ভারতীয় সময় আগামী শনিবার রাত ১২:৩০ মিনিটে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে সেমিফাইনালে, যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে ফ্রান্স।

দুর্দান্ত ছন্দে স্পেন(Spain Vs Belgium)
পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের কোচিংয়ে এই দলটির রক্ষণভাগ এখন পর্যন্ত প্রায় অভেদ্য। শেষ ষোলোর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। তরুণ তারকা লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের সঙ্গে মিকেল ওয়ারজাবাল ও পেদ্রিদের দুর্দান্ত পারফরম্যান্স স্পেনকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিটে পরিণত করেছে।

ঘুরে দাঁড়ানোর নাম বেলজিয়াম(Spain Vs Belgium)
অন্যদিকে, বেলজিয়ামও এই বিশ্বকাপে দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনে, জেরেমি ডোকু, লোইস ওপেন্দা ও গোলরক্ষক কোয়েন কাস্তেলসদের ওপর ভর করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তারা। সেই সঙ্গে আক্রমণভাগে অসাধারণ ছন্দে রয়েছেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। মূলত দ্রুতগতির আক্রমণ ও পাল্টা আক্রমণই (কাউন্টার অ্যাটাক) হতে যাচ্ছে বেলজিয়ামের প্রধান অস্ত্র।
মুখোমুখি পরিসংখ্যান(Spain Vs Belgium)
পরিসংখ্যানের দিক থেকে অবশ্য অনেকটাই এগিয়ে রয়েছে স্পেন। দুই দল এখন পর্যন্ত মোট ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছে; যার মধ্যে স্পেন জিতেছে ১২টি ম্যাচে এবং বেলজিয়াম জয় পেয়েছে ৫টিতে। বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো মঞ্চে যেকোনো মুহূর্তেই বদলে যেতে পারে চেনা সব হিসাব-নিকাশ।

