Adhir Chowdhury
Bengal Liberty
দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর(Adhir Chowdhury) নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। তিনি কোনও সাংবিধানিক বা সরকারি পদে না থেকেও কেন ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, তা নিয়ে অতীতে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অধীররঞ্জন চৌধুরীর নিরাপত্তায় বড়সড় রদবদল(Adhir Chowdhury)
এরই মধ্যে কেন্দ্রে নতুন সরকার গঠনের প্রায় দু’মাসের মাথায় অধীররঞ্জন চৌধুরীর নিরাপত্তায় বড়সড় রদবদল আনা হলো বলে সূত্রের খবর। এতদিন তিনি ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসলেও, এবার তা কমিয়ে তাঁকে ‘এক্স’ (X) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রের দাবি, নিয়মিত নিরাপত্তা পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক বা নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, অধীররঞ্জন চৌধুরীর নিরাপত্তা নিয়ে অতীতেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। লোকসভা নির্বাচনের পর হঠাৎ তাঁর এই নিরাপত্তার স্তর কমানোকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।


