Ritabrata Banerjee
Bengal Liberty
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের( Ritabrata Banerjee) জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের সাংগঠনিক কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। বিভিন্ন শাখায় নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা(Ritabrata Banerjee)

বৈঠকে মূল কমিটির রাজ্য সভাপতি হিসেবে বিপ্লব মিত্রকে মনোনীত করা হয়েছে। কার্যকরী রাজ্য সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খানকে।
এছাড়া জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। দলের মহিলা সংগঠনেও রদবদল করা হয়েছে। তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি হয়েছেন সাবিনা ইয়াসমিন।কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিউলি সাহা।অন্যদিকে, তৃণমূল ছাত্রপরিষদের চেয়ারম্যান করা হয়েছে কোহিনুর মজুমদারকে। ছাত্রপরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ রাহাকে। জাতীয় কর্মসমিতির বৈঠকে এই সাংগঠনিক রদবদলের মাধ্যমে আগামী দিনে দলের সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

