Mohun Bagan
Bengal Liberty
নতুন মরশুম শুরুর আগেই বড়সড় চমক দিল মোহনবাগান(Mohun Bagan) সুপার জায়ান্ট। ভারতীয় ফুটবলের তারকা উইঙ্গার লালেলিয়ানজুয়ালা ছাংতে-কে দলে নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা।

আরও শক্তিশালী সবুজ-মেরুন(Mohun Bagan)
সূত্রের খবর, আইএসএল (ISL) ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League Two)-এর প্রস্তুতি হিসেবে শক্তিশালী দল গড়তে মরিয়া মোহনবাগান। সেই লক্ষ্যেই ছাংতের মতো অভিজ্ঞ ফুটবলারকে দলে আনা হয়েছে। তাঁর গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা মোহনবাগানের আক্রমণভাগকে আরও ধারালো করবে বলেই মনে করা হচ্ছে। রাহুল ভেকে, মিগুলের পর দলে এলেন আরও এক নির্ভরযোগ্য তারকা।
এখন সমর্থকদের অপেক্ষা শুধুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার। নতুন জার্সিতে ছাংতে-কে মাঠে দেখার আশায় দিন গুনছেন সবুজ-মেরুন সমর্থকরা।


