Ritabrata Banerjee
Bengal Liberty
জাতীয় কর্মসমিতি ঘোষণার পর এবার(Ritabrata Banerjee) রাজ্য ও জেলা স্তরে সংগঠন সাজানোর কাজ শুরু করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কসবায় এক বৈঠক শেষে দলের নতুন রাজ্য কমিটির নাম ঘোষণা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

ঋতব্রত শিবিরে সাংগঠনিক রদবদল(Ritabrata Banerjee)
নতুন এই কমিটিতে দলের চেয়ারপার্সন করা হয়েছে অরূপ রায়কে। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। অন্যদিকে, রাজ্যের কার্যকরী সভাপতি হয়েছেন কসবার বিধায়ক জাভেদ আহমেদ খান। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত গোষ্ঠীতে যোগ দেওয়া চন্দ্রিমা ভট্টাচার্যকে জাতীয় কর্মসমিতির সহ-সভাপতি করা হয়েছে। একই সাথে জেলা সংগঠনেও বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে।


