Ritabrata Banerjee
Bengal Liberty
আদালতের রায় দেখিয়ে ‘আসল তৃণমূল’ দাবি বিদ্রোহী(Ritabrata Banerjee) গোষ্ঠীর কালীঘাট তৃণমূলের পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে, রবিবার দুপুরে ফের সেই দাবি করলেন বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশের কপি হাতে নিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী অরূপ রায়ের নেতৃত্বাধীন ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই’ একমাত্র আইনগতভাবে স্বীকৃত আসল তৃণমূল।

ঋতব্রত জানান(Ritabrata Banerjee)
গত ২২ জুন শহরের একটি হোটেলে যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছিল, আদালতের নির্দেশ অনুযায়ী সেটিই একমাত্র বৈধ কমিটি। তাঁর দাবি, অরূপ রায়ের নেতৃত্বাধীন সংগঠন ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের ‘তৃণমূল কংগ্রেস’ বলে দাবি করতে পারবেন না। এমনকি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে দলীয় কার্যালয়, তহবিল বা অন্য কোনো সাংগঠনিক কাজ পরিচালনা করার অধিকারও তাঁদের থাকবে না। আদালতের নথি তুলে ধরে ঋতব্রতের সাফ বার্তা, “মগের মুলুক চলবে না।”


তাঁর বক্তব্য, আইনের বাইরে গিয়ে কেউ যদি তৃণমূল কংগ্রেসের নাম বা পরিচয় ব্যবহার করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, মেট্রোপলিটনের তৃণমূল ভবনসহ যেকোনো দলীয় কার্যালয়ে অন্য কোনো গোষ্ঠী প্রবেশের চেষ্টা করলে, তা আইনের চোখে সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। ঋতব্রতের কথায়, দলের সাধারণ কর্মী-সমর্থকদের স্পষ্ট দাবি—যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের অংশ নন, তাঁদের আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ কর্মীদের সেই দাবির প্রতিই পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।

