FIFA President Salary
Bengal Liberty
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বিভিন্ন(FIFA President Salary) কারণেই প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ, ফিফায় দুর্নীতির অভিযোগ, কিংবা বিপুল অর্থের লোভে কাতার বা সৌদি আরবকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করার বিতর্ক—অধিকাংশ ক্ষেত্রেই নেতিবাচক কারণে খবরের শীর্ষ তালিকায় উঠে আসে তাঁর নাম। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে শিরোনামে জায়গা করে নিলেন বর্তমান ফিফা প্রেসিডেন্ট।

বেতনের চোখধাঁধানো অঙ্ক(FIFA President Salary)
সদ্য প্রকাশ্যে এসেছে ফিফার বার্ষিক আর্থিক রিপোর্ট। আর তাতেই সামনে এসেছে সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বার্ষিক আয়ের চোখধাঁধানো অঙ্ক। ২০২৫ সালে বেতন ও বোনাস মিলিয়ে তাঁর মোট আয় প্রায় ৬০ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৭ কোটি ১৯ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের আয় প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

বেতনের চেয়ে বোনাস বেশি(FIFA President Salary)
নেটিজেনদের একাংশের মতে, আয়ের এই অঙ্কটি অস্বাভাবিক রকমের বেশি। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, তাঁর মূল বেতনের তুলনায় বোনাসের পরিমাণই বেশি বেড়েছে। ফিফার প্রকাশিত আর্থিক নথি অনুযায়ী, জিয়ানি ইনফান্তিনোর মূল বার্ষিক বেতন ২৬ লক্ষ সুইস ফ্রাঁতেই অপরিবর্তিত রয়েছে (FIFA Financial Report 2025)।

তবে ২০২৫ সালে তাঁর বার্ষিক বোনাস একধাক্কায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে যা ছিল ১৬.৫ লক্ষ সুইস ফ্রাঁ, তা এখন দাঁড়িয়েছে ২২ লক্ষ সুইস ফ্রাঁতে। অর্থাৎ, শুধু বোনাস বাবদই তাঁর আয় বেড়েছে ৫.৫ লক্ষ সুইস ফ্রাঁ। সব মিলিয়ে তাঁর পকেটে ঢুকছে প্রায় ৬০ লক্ষ মার্কিন ডলার।অনেকের মতে, ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮টি দলকে নিয়ে খেলা আয়োজনের সিদ্ধান্তের পর থেকেই তাঁর বেতন ও বোনাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নানা বিতর্কের কারণে বরাবরই খবরের শিরোনামে থাকেন ফিফার বর্তমান সভাপতি। এবার এই বিপুল আয়ের কারণে তিনি নতুন করে চর্চায় এলেন। আগামী দিনে তিনি আর কোন কারণে সংবাদমাধ্যমের আলো কাড়েন, এখন সেটাই দেখার।

