Baruipur
Bengal Liberty: সূর্যপুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রথম কোনও নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত লাহেক আলি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বামফ্রন্ট প্রার্থী তথা সিপিএম নেতা (Baruipur)। পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও পথ অবরোধের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।


ঘটনাটি কী? (Baruipur)
পুলিশ সূত্রে জানা গেছে, সূর্যপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় বিক্ষোভকারীদের পথ অবরোধ, ভাঙচুর, কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর চড়াও হওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় প্ররোচনা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে এই সিপিএম নেতার বিরুদ্ধে।
তদন্তকারী আধিকারিকদের দাবি, গত রবিবার অকুস্থলে উপস্থিত থেকে লাহেক আলি উত্তেজিত জনতাকে সংগঠিত করছিলেন, যার সপক্ষে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ মেলার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বারুইপুর জেলা পুলিশের এক পদস্থ কর্মকর্তা জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে আর কার কার ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে।” আদালত প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

আরও পড়ুনঃ
Congress: দখলমুক্ত কংগ্রেস কার্যালয়, রাসবিহারীর ৮৪ নম্বর ওয়ার্ডে ফিরল হাত শিবির

