FIFA World Cup 2030
Bengal Liberty
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো(FIFA World Cup 2030) নিশ্চিত করেছেন যে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার বিষয়টি ফিফা গুরুত্বের সঙ্গে পরীক্ষা করে দেখবে। ২০২৬ আসরে ৪৮ দলের ফরম্যাট সফল হওয়ার পর, সমগ্র বিশ্বের দলগুলোকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

অন্য রূপে ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2030)
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে অনন্য এক মাল্টি-কন্টিনেন্টাল বা বহু-মহাদেশীয় ফরম্যাটে। টুর্নামেন্টের উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ—উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। বাকি ম্যাচগুলোর প্রধান আয়োজক হবে মরক্কো, পর্তুগাল এবং স্পেন।


৪৮ থেকে বেড়ে ৬৪?(FIFA World Cup 2030)
দলসংখ্যা ৬৪ তে উন্নীত হলে দক্ষিণ আমেরিকার এই তিন দেশ হয়তো একটি করে ম্যাচের পরিবর্তে পুরো চার দলের গ্রুপও আয়োজন করার সুযোগ পেতে পারে। তবে এই টুর্নামেন্টের পরিধি বাড়লে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ১২৮-তে, যা নিয়ে ফুটবলের বৃহত্তর ইকোসিস্টেমে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্কও রয়েছে।
নতুন ফরমেট?(FIFA World Cup 2030)
৬৪টি দলের বিশ্বকাপ হলে গ্রুপ স্টেজের পুরোনো ফরম্যাটের জায়গায় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মত নতুন ভাবে ২০৩০ বিশ্বকাপের খেলা হতে তবে এখনো অবধি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও। ফুটবল বিশ্লেসকদের মতে নতুন ফরম্যাটের দিকেই এগোচ্ছে ফিফা। এর পাশাপাশি ২০৩০ বিশ্বকাপে ১০০ বছর পূর্ণ হচ্ছে সেই কারণেই বড় প্রতিযোগিতা থেকে আরও বড় করার লক্ষে জাপাছে ফিফা। এবার দেখা যাক নতুন ফরম্যাটের দরুন প্রতিযোগিতার ঐতিহ্য খর্ব হয় নাকি নতুন রূপে সফলতার সিঁড়ি ছোবে ফিফা বিশ্বকাপ ২০৩০।

