Madan Mitra
Bengal Liberty : পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম থেকেই সক্রিয় ইডি (Madan Mitra)। এবার তাঁদের নজরে তৃণমূল বিধায়ক মদন মিত্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মদন মিত্রের দুই পুত্র এবং স্ত্রীকে তলব করেছে বলে ইডি সূত্রে খবর। আগামী সপ্তাহে তাঁদের তলব করা হয়ছে। সূত্রের খবর, কিছু লেনদেনের ক্ষেত্রে মদন মিত্রের পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে। সে কারনেই তাঁদের ডাকা হয়েছে। যদিও প্রায় ১ মাস আগে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলাতেই মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তার আগেই দিন সই জাল কাণ্ডে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিল সিআইডি (Madan Mitra)।

আগেই মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় ইডি (Madan Mitra)
প্রায় ১ মাস আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে যায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপশি তাঁর ভবানীপুরের বাড়িতেও গোয়েন্দারা গিয়েছিলেন বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের সূত্রেই এই অভিযান চালানো হয়। বলাই বাহুল্য, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম থেকেই সক্রিয় ইডি। তারা ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে। আর সেই মামলাতেই মদন মিত্রের বাড়িতে যায় ইডি। তারা সেখানে তল্লাশি চালায়। তবে এবার তাঁর পরিবারের সদস্যদের ইডি তলব করেছে বলে সূত্রের খবর।

সুজিত বসুর গ্রেফতারের পর তদন্তে নতুন গতি (Madan Mitra)
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। তাঁর পাশাপাশি ছেলে সমুদ্র বসুর বিরুদ্ধেও আদালতে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করার ক্ষেত্রে সুজিত বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তদন্তে উঠে এসেছে, প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম সেই সুপারিশ তালিকায় ছিল। তদন্তকারীদের দাবি, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। ইডির প্রাথমিক অনুমান, পুরনিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। এবার এই একই মামলায় ইডির নজরে মদন মিত্র। তাঁর পরিবারের সদস্যদের থেকে কী নতুন তথ্য উঠে আসতে চলেছে তাই এখন দেখার।

আরও পড়ুন :
WB Police Reshuffle : সরলেন রাজ্যের গোয়েন্দা প্রধান! রাজ্য পুলিশে একগুচ্ছ রদবদল

