WB Police Reshuffle
Bengal Liberty : রাজ্য পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার (WB Police Reshuffle)। নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একসঙ্গে ৩৩ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের বদলি ও নতুন দায়িত্বের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেল থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে ৩৩ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলে সুপ্রতিম সরকার অন্যতম গুরুত্বপূর্ণ নাম। তিনি এতদিন এডিজি, আইবি, কলকাতার দায়িত্বে ছিলেন। এবার তাঁকে অপেক্ষাকৃত কম দায়িত্বপূর্ণ পদ এডিজি, টেলিকমিউনিকেশনে আনা হয়েছে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হয়েছেন নটরাজন রমেশবাবু। তিনি এতদিন কারা বিভাগের ডিজি ছিলেন (WB Police Reshuffle)।

এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন (WB Police Reshuffle)
সুপ্রতিম সরকারের পাশাপশি আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়েছে। নটরাজন রমেশ বাবুকে ডিজি ও আইজিপি, সিআইডি-র পাশাপাশি সংশোধনাগার বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরারি অথর্বকে বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে এডিজি, ট্রাফিক অ্যান্ড রোড সেফটি করা হয়েছে। প্রবীণ কুমার ত্রিপাঠীকে আইজি, এসটিএফ থেকে আইজি, হোম গার্ড করা হয়েছে। সুধীর কুমার নীলকান্তমকে আইজি, সিআইএফ থেকে আইজি, এসটিএফ-এর দায়িত্ব দেওয়া হয়েছে।অমিতকুমার রাঠোর ভারতকে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি থেকে বিধাননগর পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা) করা হয়েছে। এছাড়া কোচবিহারের নতুন এসপি মণীশ জোশী, দার্জিলিং-এর নতুন এসপি জগন্নাথ রাও শ্রীকান্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কলকাতা পুলিশ, সিআইডি, এসটিএফ, ট্রাফিক, সাইবার শাখা, উত্তরবঙ্গ, দার্জিলিং, কোচবিহার, বারুইপুর, সুন্দরবন-সহ রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত একাধিক আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকেরও দায়িত্ব বদল করা হয়েছে।

আরও পড়ুন :
Suvendu Adhikari: অরণ্য সপ্তাহে তৃণমূলকে নিশানা, ‘একটি গাছ মায়ের নামে’ বার্তা মুখ্যমন্ত্রীর

