Bolochastani's letter to Om Birla
Bengal liberty: পাকিস্তান অধিকৃত বালোচিস্তানে ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক অস্থিরতার অভিযোগ তুলে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন ‘রিপাবলিক অফ বালোচিস্তান’-এর নেতৃত্বরা। সংশ্লিষ্ট চিঠিতে লোকসভার শীতকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপনের আবেদন জানিয়েছেন তাঁরা।

পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ (balochistan)
চিঠিতে তাঁরা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লেখেন, বালোচিস্তানের ৬ কোটি নাগরিক বর্তমানে পাক দমন-পীড়ন, হামলা, ড্রোন আক্রমণ, ট্যাংক মোতায়েন এবং অপহারনের শিকার। বালোচিস্তানের নেতৃত্বদের দাবি, ৪০ হাজারেরও বেশি মানুষ গুম হয়ে গিয়েছেন। এমনকী বিভিন্ন এলাকায় কবরের তলায় সারি সারি মৃতদেহ সাজানো। এ প্রসঙ্গে পাকিস্তানি মন্ত্রীদের বক্তব্য, নিরাপত্তাজনিত কারণে তাঁরা নাকি বালোচিস্তানের সড়ক বা রেলপথে চলাচল করতে পারছেন না। বালোচিস্তানের দাবিদাররা পাকিস্তানের মন্ত্রীদের এই উল্টো সুর চিঠিতে উল্লেখ করে সেটাকে “পাকিস্তান সরকারের ব্যর্থতা” বলে মতামত ব্যক্ত করেছেন।
বালোচিস্তানের দাবিদারদের কথায়, বালোচিস্তান ১১ আগস্ট ১৯৪৭ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়েছিল। তাঁদের নিজস্ব পার্লামেন্ট ও সংবিধান ছিল। তারপর পাকিস্তানের ২৭ মার্চ ১৯৪৮-এ পাকিস্তান সেনাবাহিনী সামরিক অভিযান চালিয়ে “অবৈধ দখল” করে।
চিঠিতে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগ্রহ দেখিয়ে বালুচ নেতৃত্বরা জানান, বিশ্বজুড়ে তাদের “কূটনৈতিক মিশন” পাকিস্তানের নৃশংসতা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সরবরাহ করতে প্রস্তুত।
এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলার সময় তাঁরা আফগানিস্তান, সিন্ধু, গিলগিট-বালতিস্তান, পশতুন এবং কাশ্মীরি জনগণের ওপর অত্যাচারের বিষয়ও তুলে ধরে।
চিঠিটি স্বাক্ষর করেছেন মীর ইয়ার বালুচ। ভারত সবচেয়ে বড় গণতন্ত্র রাষ্ট্র উল্লেখ করে এই চিঠিতে ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার খাতিরে বালোচিস্তানের পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।
