West bengal SIR update
Bengal Liberty: ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নির্দেশে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। দুর্বল সার্ভারের কারণে এনুমারেশন ফর্ম আপলোড করতে সমস্যা হচ্ছে, বারংবার এমনই অভিযোগ জানাচ্ছিল বিএলও’রা। সমস্যার সমাধান করতে সোমবার দুপুর ১ টায় রাজ্যের সব টেলিকম সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসবেন বলে এদিন জানিয়ে দেন সিইও মনোজ কুমার আগারওয়াল।

বিএলওদের অভিযোগ,(SIR)
অভিযোগ উঠেছিল, দুর্বল সার্ভারের জন্য সময়ের মধ্যে এনুুমারেশন ফর্ম আপলোড করতে পারছেন না বিএলওরা। শুক্রবার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচন করেন সিইও মনোজ কুমার আগরওয়াল। এরপরেই দায়িত্ব প্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নির্দেশ দেন- অবিলম্বে টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার।

