SIR
Bengal Liberty: কাজের চাপ, সময়ের অভাব প্রভৃতি সমস্যায় জর্জরিত BLO-রা। অভিযোগ উঠছে, কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহননের পথও। তবে এ বার BLO-দের উৎসাহ দিতে তাঁদের পারিশ্রমিক বাড়াল নির্বাচন কমিশন।

টাকার পরিমান বেড়েছে (SIR)
শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চের প্রতিনিধিরা।সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, BLO-দের পারিশ্রমিক বেড়ে হয়েছে ১৮ হাজার টাকা। প্রসঙ্গত, প্রথমে পারিশ্রমিক হিসেবে ৬ হাজার টাকা ধার্য করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়। এখন তা আরও বেড়ে দাঁড়াল ১৮ হাজার টাকা। অন্যদিকে, ডিজিটাইজ়েশনের খরচ বাবদ টাকাও BLO-দের দেওয়া হবে বলে জানান স্বপন মণ্ডল।
