Ashoke Chaterjee
Bengal Liberty : নৈহাটির বড়মা মন্দিরে আর্থিক তছরুপের অভিযোগ (Ashoke Chaterjee)। বুধবার সকালে নৈহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা অশোক চট্টোপাধ্যায়কে তাঁর নৈহাটির বাসভবন থেকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের। তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় নৈহাটি-সহ গোটা ব্যারাকপুরে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে (Ashoke Chaterjee)।

বড়মা মন্দিরের আর্থিক তছরুপ মামলায় পুলিশের পদক্ষেপ (Ashoke Chaterjee)
পুলিশ সূত্রে খবর, বড়মা মন্দিরের আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগের তদন্তের ভিত্তিতেই অশোক চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য অভিযোগ প্রকাশ্যে আনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই বুধবার সকালে প্রাক্তন পুরপ্রধানকে তাঁর বাড়ি থেকে আটক করে নৈহাটি থানার পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক চট্টোপাধ্যায় বলেন, “১১ বছর মানুষকে পরিষেবা দিয়েছি। কোথাও বোধহয় অন্যায় হয়েছে, ভুল হয়েছে।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ছেলের গ্রেফতারের পর এবার প্রাক্তন পুরপ্রধান (Ashoke Chaterjee)
দীর্ঘদিন নৈহাটি পৌরসভার পুরপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অশোক চট্টোপাধ্যায়। কয়েক দিন আগেই তাঁর ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়ও পুলিশের জালে ধরা পড়েন। স্থানীয়দের একাংশের অভিযোগ, অভিজিতের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা, বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং দাদাগিরির মতো একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। অভিযোগ, সেই সময় পুরপ্রধান থাকাকালীন অশোক চট্টোপাধ্যায়ের প্রশাসনের তরফে ওই অভিযোগগুলির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরনো অভিযোগ সামনে আসতে শুরু করে। সেই আবহেই বড়মা মন্দিরের আর্থিক তছরুপের অভিযোগ তদন্তের কেন্দ্রে আসে। এবার সেই মামলায় প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার।

আরও পড়ুন :
Suvendu Adhikari: সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ: বিএসএফ-কে১,০২৪ একর জমি দিল রাজ্য

