Indranil Khan
Bengal Liberty: বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান আজ বেহালার দীর্ঘদিনের জলজমার সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং কলকাতা পুরসভার (কেএমসি) আধিকারিকদের সঙ্গে একটি ম্যারাথন বৈঠক করেন। বৈঠকে জলনিকাশি ব্যবস্থার উন্নতি, খাল সংস্কার, পলি অপসারণ এবং বর্ষাকালে জল জমার সমস্যা দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।

সরকারি সংস্থার সঙ্গে ম্যারাথন বৈঠক, উন্নয়নের রূপরেখা (Indranil Khan)
ডা. খান জানান, চুড়িয়াল, সোনামুখী ও শুঁটি খালের সংস্কার এবং পলি অপসারণের কাজ দ্রুত শুরু হলে বেহালার জলজট অনেকটাই কমবে। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ চালানো হচ্ছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান করাই তাঁদের অগ্রাধিকার বলে তিনি জানান।

রাজ্য সরকারের দাবি, পরিকাঠামো উন্নয়ন, আধুনিক নিকাশি ব্যবস্থা, রাস্তা ও সেতু নির্মাণ, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং নগর উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জলাবদ্ধতা-প্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে বিভিন্ন দফতরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বেহালার জলজট সমস্যারও দ্রুত ও দীর্ঘমেয়াদি সমাধানে সরকার বদ্ধপরিকর বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরো পড়ুন:-
Mamata Banerjee: “অভিষেক বাঘ!” ফের ভাইপো-প্রেমের পরিচয় দিলেন মমতা

