Bengali proverb Rath Yatra Durga Puja
Bengal Liberty: “রথে টান পড়লেই দুর্গা আসে” বাংলার অন্যতম জনপ্রিয় লোকপ্রবাদ এটি। যদিও এই প্রবাদের নির্দিষ্ট কোনো ঐতিহাসিক উৎস বা লিখিত প্রমাণ পাওয়া যায় না, তবুও লোকসংস্কৃতি গবেষকদের মতে, এটি বহু শতাব্দী ধরে বাংলার জনজীবনে প্রচলিত (Bengali proverb Rath Yatra Durga Puja)। আষাঢ় মাসে রথযাত্রা শেষ হলেই বাঙালির অপেক্ষা শুরু হয় শরতের দুর্গাপূজার জন্য। অর্থাৎ, রথের চাকা যেন দুর্গোৎসবের আগমনী বার্তা বয়ে নিয়ে আসে।

রথযাত্রার পর থেকেই ধীরে ধীরে বর্ষার অবসানে কাশফুল ফোটার সময় ঘনিয়ে আসে। কুমোরপাড়ায় জোরকদমে শুরু হয় প্রতিমা তৈরির কাজ, আর শহর-গ্রামজুড়ে শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। মূলত এই কারণেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই প্রবাদ, রথের দড়িতে টান পড়া মানেই দুর্গাপূজার কাউন্টডাউন শুরু।

রথযাত্রা কেবল ধর্মীয় আচার নয়, বাংলার লোকজ সংস্কৃতিরও এক মহোৎসব। রথের মেলা ঘিরে আজও জমে ওঠে পাপড় ভাজা, গরম জিলিপি, খাজা, বাতাসা, নাড়ু, খেলনা, বাঁশি ও নানা হস্তশিল্পের দোকান (Bengali proverb Rath Yatra Durga Puja)। বিশেষ করে পাপড় ভাজা আর গরম জিলিপির স্বাদ রথের মেলার আনন্দকে দ্বিগুণ করে দেয়। প্রবাদটি ঠিক কবে থেকে চালু হয়েছিল তা জানা না গেলেও, রথের সুপ্রাচীন ঐতিহ্যের মতোই এই প্রবাদটিও বাঙালির হৃদয়ে চিরন্তন হয়ে আছে।

