Bengal Liberty
জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়, তীব্র(China Youth Migration) কর্মসংস্থান সংকট এবং প্রতিযোগিতামূলক পরিবেশের কারণে তরুণ চীনাদের মাঝে বেইজিং ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীতে ২০ থেকে ২৯ বছর বয়সী তরুণদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। এই ‘পলায়ন বেইজিং।

ক্রমবর্ধমান ব্যয় এবং আবাসন সংকট(China Youth Migration)
বেইজিংয়ে বসবাস ও জীবনযাপনের খরচ, বিশেষ করে বাড়িভাড়া ও রিয়েল এস্টেট প্রাইজ সাধারণ তরুণদের আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অতিরিক্ত খরচের তুলনায় আয়ের পরিমাণ কম হওয়ায় তরুণরা অন্যত্র উন্নত জীবনমানের সন্ধান করছে।
চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা(China Youth Migration)
চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হওয়া এবং রিয়েল এস্টেট খাতের সংকটের কারণে রাজধানীতে কাজের সুযোগ সংকুচিত হয়েছে। অতিরিক্ত কাজের চাপ ও অনিশ্চিত ক্যারিয়ারের কারণে তরুণ প্রজন্ম মানসিকভাবে বিপর্যস্ত।

হাংকো ব্যবস্থা(China Youth Migration)
চীনের কঠোর আবাসিক নিবন্ধন ব্যবস্থা বা ‘হাংকো’ (Hukou) পদ্ধতির কারণে বেইজিংয়ে স্থায়ী হওয়া অত্যন্ত কঠিন। এই ব্যবস্থার ওপর পেনশন এবং সন্তানদের শিক্ষার মতো মৌলিক অধিকার নির্ভরশীল হওয়ায় তরুণদের অনেকেই নিজ শহরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
অ-রাজধানী কার্যাবলী স্থানান্তর(China Youth Migration)
বেইজিংয়ের ওপর জনসংখ্যার চাপ কমাতে সরকার শহরের প্রশাসনিক নয়। এমন কাজ ও কিছু বিশ্ববিদ্যালয়কে নতুন অর্থনৈতিক অঞ্চল যেমন ‘শিওঙ্গান নিউ এরিয়া’-তে স্থানান্তর করছে। ফলে সামগ্রিকভাবে শহরের তরুণ কর্মজীবী ও শিক্ষার্থী সমাজ হ্রাস পাচ্ছে। চীনা নাগরিকরা অন্য দেশে গিয়ে নিজের জীবন কে অন্য মেরুতে সাজাতে চাইছে। অন্যদিকে তরুণদের বেজিং ছাড়ার দরুন চীন দেশে শুরু হয়েছে নতুন করে অস্তিরতা ।

