Bengal Liberty:
Abhishek Banerjee News
বহরমপুরের কর্ণসুবর্ণে মর্মান্তিক দুর্ঘটনায় শিশু-সহ একাধিক প্রাণহানি; প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক সমাজমাধ্যম ‘এক্স’-এ তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। অভিষেক প্রশ্ন তোলেন, বারবার এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও জবাবদিহি কোথায়?

প্রশাসনিক গাফিলতির অভিযোগ, দোষীদের কঠোর শাস্তির দাবি:
Abhishek Banarjee News
তাঁর অভিযোগ, যাত্রীবাহী ট্রেনের সঙ্গে স্কুলগাড়ির সংঘর্ষে নিরীহ প্রাণ ঝরে যাওয়ার পরও দায় এড়িয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনার নেপথ্যে প্রশাসনিক গাফিলতি, সিগন্যাল ব্যবস্থার ত্রুটি বা নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শিশুদের জীবন এভাবে চলে যাওয়ার দায় কোনওভাবেই এড়ানো যায় না। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক স্তরের দায়ীদের আইনের আওতায় এনে কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
Abhishek Banarjee News
একইসঙ্গে তিনি বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, মানুষের জীবন সুরক্ষার বদলে বারবার ব্যর্থতার নজিরই সামনে এসেছে শাসক দলের। তাঁর কথায়, বারবার ডবল ইঞ্জিন সরকারের বার্তা দেওয়া বিজেপি আসলে ‘ডবল ইঞ্জিন ডিজারস্টার’।

স্থানীয়দের অভিযোগ, ট্রেন আসার সময়ও লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে রেলের পক্ষ থেকে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ ঋতব্রতর সাজানো বাগানে ভিমরুল সুদীপ!

