বিট্টু রায়চৌধুরী, Bengal Liberty: পার্থ ফোবিয়ায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় যাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রবেশ করতে না-পারেন, তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, রাজ্য বিধানসভায় কারা দফতর থেকে পার্থর ‘জেল রিলিজ লেটার’ পাঠানো হয়নি। ফলে, বিধানসভা সরকারিভাবে জানাই না যে, চাকরি চুরির দায়ে জেল খাটা প্রাক্তন শিক্ষামন্ত্রীর কারা জীবন থেকে বেরিয়ে এসেছেন। জানা যাচ্ছে, এই কারণে জন্য পার্থর বিধানসভা সংক্রান্ত কোনও কাজ করতে গেলে বাধার মুখোমুখি হতে পারেন।
এই আবহে আজ পার্থ চট্টোপাধ্যায় রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানতে চাইলেন, শীতকালীন অধিবেশন কবে থেকে শুরু হবে। যদিও, পার্থর চিঠির উত্তর অধ্যক্ষ দেননি। পাল্টা তিনি সাংবাদিকদের বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় অন্য আর পাঁচজন বিধায়ক মতো। ফলে আলাদা করে তাঁর চিঠির কোনও উত্তর দেব না। যখন অন্য বিধায়কদের অধিবেশন সম্পর্কে জানানো হবে, তখন তিনিও জানতে পারবেন। ওঁর আলাদা কোনও গুরুত্ব নেই।’’
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পার্থ এখন বিধানসভায় ঢুকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখে যাওয়ার চেষ্টা করবেন। তাঁর জেল যাত্রার নেপথ্যে তৃণমূলের কোন নেতার হাত রয়েছে, সেটাও প্রকাশ্যে আনতে চাইবেন। এই পরিস্থিতি তৈরির বিপক্ষে মুখ্যমন্ত্রী। কাজেই, পার্থর থেকে দূরত্ব বজায় রাখার পক্ষে মমতা। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ছায়াও দেখতে চান না।
এদিকে, পার্থ জেলমুক্তির পর বেহালাবাসীদের উদ্দেশে চিঠি লিখেছিলেন। যেখানে তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই-ই, চাই।’ এখানেই প্রশ্ন, কিসের জবাব চাইছেন পার্থ? আর সেই জবাবের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না বলেই কি পার্থ ফোবিয়ায় জন্ম হচ্ছে?
