Amit Shah
Amit Shah

Amit Shah : সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তরকন্যায় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও

Bengal Liberty:

তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে শনিবার উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে পৌঁছে তিনি প্রথমেই ‘চিকেনস নেক’ করিডরসহ উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এই বৈঠকে বিএসএফ (BSF) ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক, জেলা প্রশাসনের কর্তা, জেলাশাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত থাকবেন। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।

Advertisement
Advertisement

চিকেনস নেক করিডর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা Amit Shah 

 

সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও শিলিগুড়ির সীমা চৌকিতে আয়োজিত ‘প্রহরী সম্মেলনে’ যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করারও সম্ভাবনা রয়েছে তাঁর। সেখানে সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে চিকেনস নেক ও ফুলবাড়িসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে।

শনিবার রাতেই ফিরছেন কলকাতা

Amit Shah 

শনিবার রাত ৮টা ২৫ মিনিট নাগাদ শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছানোর কথা অমিত শাহের। কলকাতায় আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায় রাত কাটাবেন তিনি। রবিবার সকালে সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাঁর।

Amit Saha
Amit Shah

উল্লেখ্য, ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণে চিকেনস নেক করিডরের নিরাপত্তা বরাবরই কেন্দ্রের বিশেষ নজরে থাকে। সেই কারণেই এই সফরে সীমান্ত নিরাপত্তা এবং প্রশাসনিক সমন্বয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

আরও পড়ুনঃ  ভাঙল অভিষেকের কার্যালয়! উল্লাস বিজেপি কর্মীদের

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury