West Bengal CEO Office
Bengal Liberty: রাজ্যের অর্থ দফতরের ছাড়পত্র ছাড়াই ঠিকানা বদল করছে সিইও দফতর। ইসিআই দফতরের সবুজ সংকেতেই কী এই সিদ্ধান্ত?
সূত্রের খবর, নির্বাচন কমিশনের হস্তক্ষেপেই ডিসেম্বর মাসেই সিইও অফিস স্থানান্তরিত হতে চলেছে। জুলাই থেকেই দফতরটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল কমিশন। কিছুদিন আগেই সিপিং কর্পোরেশনের অফিসকে নতুন ঠিকানা হিসেবে অনুমোদন দেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তারপর থেকেই শুরু হয় জোর প্রস্তুতি।
সোমবার সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, খুব শীঘ্রই বর্তমান দফতর ছাড়তে চলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এ বিষয়ে অর্থ দফতর এখনও কোনও ছাড়পত্র দেয়নি। খরচ হচ্ছে কমিশনের পকেট থেকেই।
