Bengal Liberty: অগাস্ট মাসের প্রথম দিনেই শহরবাসীর জন্য স্বস্তির খবর। কলকাতায় এক ধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক বা কমার্সিয়াল রান্নার গ্যাসের (19Kg NDNE) দাম। নতুন সংশোধিত মূল্য অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারে দাম কমেছে একলাফে ২০৯ টাকা। এর ফলে বর্তমান প্রতি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৮৭২.৫০ টাকা।

গার্হস্থ্য গ্যাস অপরিবর্তিত (LPG Price Kolkata)
বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও সাধারণ মানুষের ব্যবহারের জন্য ১৪.২ কেজির রান্নার গ্যাসের (14.2Kg NSDC) দামে কোনো পরিবর্তন করা হয়নি। কলকাতায় গার্হস্থ্য এই সিলিন্ডারের বর্তমান দাম অপরিবর্তিত থেকে ৯৬৮.০০ টাকাই বজায় রয়েছে। নতুন এই দাম কার্যকর হয়েছে ১ আগস্ট, ২০২৬ থেকে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/01/tender-case/


