Bengal Liberty: আর্জিকর কাণ্ডের দুই বছর পূর্তিতে আজ, রবিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে দুই মিনিটের নীরবতা পালনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত এই নীরবতা পালন করা হবে। পাশাপাশি, ঘটনার নেপথ্যের ফাঁকফোকড় ও খামতি খুঁজে বের করতে স্বাস্থ্য দফতরের নিজস্ব উদ্যোগে একটি পৃথক অভ্যন্তরীণ তদন্ত শুরু করার কথাও জানানো হয়েছে।

পানিহাটিতে বিশেষ কর্মসূচি (Abhaya memory)
রবিবার পানিহাটি বিধানসভা কেন্দ্রের লোকসংস্কৃতি ভবনে নির্যাতিতার নামে তৈরি ট্রাস্টের উদ্যোগে একটি বিশেষ স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নির্যাতিতার পরিবারের সদস্য ও স্থানীয় বিধায়ক। ওই মঞ্চ থেকেই ট্রাস্টের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে নানা ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দুই বছর আগের সেই কালো দিন (Abhaya memory)
২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। কর্তব্যরত অবস্থায় সেই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পরেই বিচার চেয়ে রাজ্যজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে উঠেছিল। রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের নানা প্রান্তের প্রবাসীরা।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/08/katwa-news/


