Bomb Blast : বাগান সাফ করতে গিয়ে বিস্ফোরণ, উড়ল মজুরের আঙুল

Bengal Liberty: 

নদিয়ার চাকদহে পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগান পরিষ্কার করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই মজুর। শনিবারের এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, চাকদহ থানার বিষ্ণুপুর দুবড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়ির বাগানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। সেই সময় গাছের গোড়ায় পা পড়তেই আচমকা বিস্ফোরণ ঘটে।

 

Advertisement
Advertisement

বিস্ফোরণের তীব্রতা(Bomb Blast)

 

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে ছিটকে পড়েন দুই মজুর। গুরুতর জখম হন তাঁরা। তাঁদের মধ্যে দেবদাস মুন্ডারি নামে এক মজুরের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই দুই মজুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের কল্যাণী এইমস-এ স্থানান্তরিত করা হয়।

 

Bomb Blast

 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে বিস্ফোরক এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাগানের মাটির নীচে বা গাছের গোড়ায় আগে থেকেই বোমা মজুত করে রাখা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

Bomb Blast
Bomb Blast

স্বাধীনতা দিবসের দিন এমন ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে। বাড়ির বাগানে বোমা এল কীভাবে? কে বা কারা সেখানে বিস্ফোরক রেখেছিল? কী উদ্দেশ্যেই বা বোমা মজুত করা হয়েছিল? নাকি দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিস্ফোরকই পরিষ্কার করার সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল? সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

 

বাড়িতে বোমা মজুতের অভিযোগ(Bomb Blast)

 

পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির দাবি, নির্বাচনী ফলাফল ঘোষণার পর এলাকায় উত্তেজনা তৈরি করতেই তৃণমূল আগে থেকে বোমা মজুত করে রেখেছিল। আর তা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ বিজেপির। তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ মমতার তৃণমূল ছেড়ে ককরোজ পার্টিতে যোগ দেবেন ক‍ল‍্যাণ? বক্তব্য ঘিরে জল্পনা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury