CM Suvendu Adhikari:‘কংগ্রেস তার মালকিনকে বাঁচাতে পারবে না’, বন্দে মাতরমের অবমাননা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

Bengal Liberty:

“রাজ্য কংগ্রেস কোনও ভাবেই তাদের মালকিনকে আড়াল করতে পারবে না। কারণ পুরো ভিডিও এখন প্রকাশ্যে।” নবান্ন থেকে সরাসরি কংগ্রেসকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
Advertisement

CM Suvendu Adhikari

‘বন্দে মাতরম’ গানকে কেন্দ্র করে ফের রাজনৈতিক সংঘাত তীব্র হল। স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গানটি পরিবেশনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক করে তাঁর অভিযোগ, কংগ্রেস নেতৃত্বের আচরণে জাতীয় গানের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘বন্দে মাতরম’ শুধুমাত্র একটি গান নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক আবেগ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানের ১৫০তম বর্ষ উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠান হচ্ছে। সেখানে রাজনৈতিক ক্ষমতার দম্ভ প্রকাশ করে কংগ্রেসের এই আচরণ নিন্দনীয় বলেই দাবি তাঁর।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

কংগ্রেসকে নিশানা শুভেন্দু অধিকারীর(CM Suvendu Adhikari)

তিনি আরও বলেন, বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের কাছে ‘বন্দে মাতরম’ ছিল স্বদেশি মন্ত্র। পরবর্তীকালে এটি দেশাত্মবোধের অন্যতম প্রতীক হয়ে ওঠে। ফলে এই গানকে ঘিরে কোনও ধরনের বিতর্ক বা অবমাননার অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর বলেই মনে করছেন তিনি।

প্রসঙ্গত, গতকাল বিজেপি নেতা অমিত মালব্যও সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছেন, ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় সনিয়া গান্ধী মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে কথা বলছিলেন এবং গানটি সম্পূর্ণ পরিবেশন না করার বিষয়ে ইঙ্গিত করেছিলেন। তাঁর আরও অভিযোগ, ‘বন্দে মাতরম’-এর প্রথম কয়েকটি স্তবক গাওয়ার পর সনিয়া গান্ধী দৃশ্যত উত্তেজিত হয়ে ওঠেন এবং পুরো গান পরিবেশন না করে তা থামিয়ে দেওয়ার কথা বলেন। রাহুল গান্ধীকেও গানটি শেষ করার ইঙ্গিত দিতে দেখা যায় বলে দাবি বিজেপির।

CM Suvendu Adhikari

এরপরই এই ঘটনায় সরব হয়েছে রাজনৈতিক মহল। ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি রাজ্যেও নতুন করে কংগ্রেস-বিজেপি সংঘাতের আবহ তৈরি হয়েছে। শুভেন্দুর বক্তব্য, কংগ্রেস নেতৃত্বকে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে এবং প্রয়োজন হলে ক্ষমাও চাইতে হবে।

তিনি জানিয়েছেন, বঙ্কিমচন্দ্রের পরিবার ইতিমধ্যেই এই অবমাননার অভিযোগ নিয়ে সনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গেকে ই-মেল করে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে। তবে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি বলেও দাবি করেছেন তিনি।

CM Suvendu Adhikari

‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষাকে ঘিরে সাম্প্রতিক আইনি পরিবর্তনের প্রসঙ্গও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। চলতি বাদল অধিবেশনে সংসদে Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026 পাশ হয়েছে বলে দাবি করা হয়েছে। ২৯ জুলাই রাজ্যসভা এবং ৩০ জুলাই লোকসভায় বিলটি অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিও মেলে। নতুন আইনে ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় অতিরিক্ত আইনি সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি।

ইচ্ছাকৃতভাবে জাতীয় গানের অপমান করা বা তার পরিবেশনে বাধা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে এই গান গাওয়া বাধ্যতামূলক বলেও দাবি করা হয়েছে।

CM Suvendu Adhikari

ফলে ‘বন্দে মাতরম’কে ঘিরে রাজনৈতিক বিতর্ক এখন জাতীয়তাবাদ, স্বাধীনতার ইতিহাস এবং রাজনৈতিক অবস্থানের প্রশ্নের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বিতর্ক আগামী দিনে বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:আশিস বন্দ্যোপাধ্যায়ের নোট ঘিরে চাঞ্চল্য! মুখ খুললেন বিরোধী দলনেতা ঋতব্রত

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury