West Bengal BJP : রাইটার্সে নয়, নিউটাউনেই নয়া প্রশাসনিক সদর দফতর গড়ার পরিকল্পনা রাজ্যের

Bengal Liberty: 

রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে না রাজ্য সরকারের প্রশাসনিক সদর দফতর। বরং নিউটাউনে অত্যাধুনিক পরিকাঠামো-সহ নতুন সচিবালয় গড়ে তোলার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের নতুন সরকার(West Bengal BJP)। প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ বলে নবান্ন সূত্রে খবর। পরিকল্পনা অনুযায়ী, রাজ্য সরকারের ৫৪টি দফতরকে এক ছাদের তলায় নিয়ে আসা হবে।

Advertisement
Advertisement

এক ছাদের তলায় সব দফতর(West Bengal BJP )

 

নয়া সচিবালয়ের জন্য নিউটাউনে নজরুলতীর্থ মেট্রো স্টেশন সংলগ্ন প্রায় ১৭.২৮ একর জমি প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। এই জমিকেই পূর্বতন সরকার দুর্গাঙ্গনের জন্য বেছে রেখেছিল। যদিও নতুন সচিবালয় তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও দু’-একটি জমি খতিয়ে দেখা হবে বলে নবান্ন সূত্রে খবর। আগামী তিন বছরের মধ্যে নয়া সচিবালয়ের নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।

 

রাইটার্স থেকে নবান্ন(West Bengal BJP )

 

২০১৩ সালের ৫ অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের প্রশাসনিক সদর দফতর রাইটার্স বিল্ডিং থেকে নবান্নে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, রাইটার্স থেকেই চলবে নতুন সরকার। সেই মতো ফের রাইটার্সে প্রশাসনিক সদর দফতর ফিরতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর জন্য রাইটার্সে ঘরও প্রস্তুত করা হয়েছিল। তবে বর্তমান পরিকল্পনায় সেই সম্ভাবনা কার্যত দূর হচ্ছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Nabanna
Nabanna

সল্টলেকে সদর দফতর(West Bengal BJP )

 

কারণ, নবান্নে বর্তমানে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর থাকলেও বহু দফতরের শাখা ছড়িয়ে রয়েছে কলকাতা ও সল্টলেকের বিভিন্ন সরকারি ভবনে। পঞ্চায়েত, মৎস্য, সমাজকল্যাণ, স্কুল ও উচ্চশিক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরের রাজ্য কার্যালয়ও নবান্নের বাইরে রয়েছে। ফলে বিভিন্ন দফতরের মধ্যে যোগাযোগ ও যাতায়াতে সময় ব্যয় হয়। এই পরিস্থিতিতে সব দফতরকে এক জায়গায় এনে প্রশাসনিক কাজকে আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যেই নয়া সচিবালয়ের পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।

 

মুখ্যমন্ত্রীর ঘোষণা(West Bengal BJP )

 

পাশাপাশি, ডিলিমিটেশনের পর বিধায়কের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই নিউটাউনে নতুন বিধানসভা ভবন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এবার তার সঙ্গে মিলিয়েই প্রশাসনিক সদর দফতরও নিউটাউনে নিয়ে যাওয়ার উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

writers bulding construction
writers bulding construction

West Bengal BJP 

 

পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে রাইটার্স বিল্ডিং ছিল বাম আমলের দীর্ঘ শাসনের অন্যতম প্রতীক। রাজ্যে ক্ষমতায় এসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এবার বিজেপি সরকারও নিজেদের প্রশাসনিক ও রাজনৈতিক ভাবমূর্তির প্রতীক হিসেবে নতুন সচিবালয় তৈরির পথে হাঁটতে চলেছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ তপসিয়ায় পাক জঙ্গি কাণ্ডে পর্দাফাঁস! এসটিএফের জালে আরও এক পাচারকারী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury