Bengal Liberty:
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee) ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ উঠল। সামনেই চিকিৎসার জন্য বিদেশ সফর। তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করে হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তা ব্যাঙ্কের তরফে স্পষ্ট করা হয়নি। ফলে বিদেশযাত্রার আগে নতুন গেরোয় অভিষেক(Abhishek Banerjee)।

অভিষেকের বড় ধাক্কা(Abhishek Banerjee)
আরও খবর
সুপ্রিম কোর্টের নির্দেশের পর শর্তসাপেক্ষে বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বড় ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিযোগ, কোনও নোটিস ছাড়াই তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আর তার কারণ জানতে সপ্তাহের প্রথম দিনই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
হাইকোর্টে অভিষেক(Abhishek Banerjee )
সূত্রের খবর, সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি প্রশ্ন তোলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ না করেই কী ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে? ওই ধারা অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে হয়। কিন্তু সেই সমস্ত নিয়মকানুন মানা হয়নি বলে দাবি করেন অভিষেকের আইনজীবী। একই সঙ্গে মামলাটির দ্রুত শুনানির আবেদনও জানান তিনি।
আইনজীবীর সওয়াল(Abhishek Banerjee)
এর পরই বিচারপতি রাও জানতে চান, কোনও তদন্ত চলছে কি না। আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
শুনানি শেষে বিচারপতি জানান, মামলার অন্য পক্ষকে নোটিস দেওয়া হোক। আগামী বুধবার মামলার শুনানি হবে।

সুপ্রিম নির্দেশ(Abhishek Banerjee)
এদিকে, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি। তবে বিদেশ যাওয়ার দু’দিন আগে পুলিশকে জানাতে হবে—কবে তিনি যাবেন, কবে ফিরবেন, বিমানের বিস্তারিত তথ্য এবং কোন হাসপাতালে তাঁর চিকিৎসা হবে। পাশাপাশি বিদেশে তিনি কোন ঠিকানায় থাকবেন, তা-ও পুলিশকে জানাতে হবে।
বিরোধীদের তোপ(Abhishek Banerjee )
এদিকে, প্রাক্তন সাংসদ হিসেবে লাল রঙের ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সুবিধা এবং তার আইনি ফাঁক নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “সাধারণ মানুষের পাসপোর্টের রং নীল হলেও, একজন সাংসদের কাছে থাকে লাল রঙের ‘ডিপ্লোম্যাটিক পাসপোর্ট’। এই বিশেষ পাসপোর্ট সঙ্গে নিয়ে কেউ যদি এমন কোনও দেশে চলে যান, যাদের সঙ্গে ভারতের সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই, তাহলে তাঁকে আর কোনও দিন ফিরিয়ে আনা বা গ্রেফতার করা যাবে না। উনি বারবার বিদেশে যাওয়ার জন্য এত ছটফট করছেন, কারণ উনি পালিয়ে যেতে চাইছেন।”
Abhishek Banerjee
এই পরিস্থিতিতে সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ঘটনায় অভিষেকের বিদেশযাত্রার ক্ষেত্রে আরও একটি জটিলতা তৈরি হয়েছে। এখন দেখার, আগামী শুনানিতে হাই কোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা কতটা সুগম হয়।



