Tulu Mondal
Tulu Mondal

Tulu Mondal : রামায়ণের ইন্দ্রজিতের সঙ্গে তুলনা করে টুলুর রক্ষাকবচের আবেদন খারিজ করল হাই কোর্ট

Bengal Liberty : কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি এফআইআর-এর তদন্তে আর কোনও আইনি বাধা রইল না। রক্ষাকবচ চেয়ে টুলু মণ্ডলের করা আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। তবে চাইলে টুলু মণ্ডল নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন বলেও স্পষ্ট করেছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে এদিন এই মামলার শুনানি হয়। শুনানিতে টুলুর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে বেআইনি ব্যবসার যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। তাঁর সমস্ত ব্যবসায়িক কাজকর্মের বৈধ লাইসেন্স রয়েছে বলেও আদালতে জানানো হয়। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটি মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দেন (Tulu Mondal)।

Tulu Mondal
Tulu Mondal

টুলুকে নিয়ে কী মন্তব্য করলেন বিচারপতি? (Tulu Mondal)

রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখে টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। টুলুকে রামায়ণের ইন্দ্রজিতের সঙ্গে তুলনা করেন তিনি। বিচারপতির বক্তব্য, মেঘের আড়ালে থেকে ইন্দ্রজিৎ যেমন যুদ্ধ করতেন, তেমনই টুলু মেঘের আড়ালে থেকে সবকিছু লক্ষ্য করছেন। তিনি দেশের বাইরে রয়েছেন। এমন অবস্থায় তাঁকে কী সুরক্ষা দেওয়া সম্ভব, সেই প্রশ্নও তোলেন বিচারপতি।

Advertisement
Advertisement

দেশ ছেড়ে দুবাইয়ে টুলু (Tulu Mondal)

এই মামলার সূত্রপাত ডেউচায় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায়। ওই ঘটনার তদন্তে টুলু মণ্ডলের নাম উঠে আসে। এরপর তদন্তের জাল ছড়িয়ে পড়ে একাধিক জায়গায়। টুলুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা প্রায় ২০টি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তদন্ত শুরু হওয়ার পরই টুলু মণ্ডল দেশ ছেড়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে রয়েছেন বলে দাবি। সেখান থেকেই নিজের ব্যবসা পরিচালনা করছেন বলেও তদন্তকারী সূত্রে খবর। বিদেশে বসেই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

তবে এদিন দুই পক্ষের বক্তব্য শোনার পর তদন্তে হস্তক্ষেপ করেনি আদালত। ফলে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক হিসেবে পরিচিত টুলু মণ্ডলের বিরুদ্ধে পুলিশের তদন্ত অব্যাহত থাকছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

https://bengalliberty.com/2026/08/20/new-market/

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury