Bengal Liberty: আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৭-কে আরও সুচারুভাবে পরিচালনা করতে এবং এর পরিধি ও অংশগ্রহণ আরও বাড়াতে একটি বিশেষ অ্যাডভাইজরি বোর্ড বা উপদেষ্টা কমিটি গঠন করল রাজ্য সরকার। নবান্নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বইমেলার ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন দিক নির্দেশ করার জন্য ২৪ জন বিশিষ্ট সদস্যকে নিয়ে এই নতুন বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডে কাদের রাখা হয়েছে? (Kolkata Book Fair 2027)
নবগঠিত এই ২৪ সদস্যের কমিটিতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে রামকৃষ্ণ মিশন (উদ্বোধন)-এর প্রতিনিধি স্বামী অর্যেশানন্দ এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি স্বামী স্বরস্বতানন্দ মহারাজ। এছাড়া পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে এবং রাজকুমার বর্মন এই কমিটিতে স্থান পেয়েছেন। সাহিত্যিক, শিক্ষক, প্রাবন্ধিক, আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বরাও রয়েছেন এই কমিটিতে। এই বোর্ডের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বকসী।

বইমেলার দিনক্ষণ ও অন্যান্য সিদ্ধান্ত (Kolkata Book Fair 2027)
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC) এবং ন্যাশনাল বুক ট্রাস্ট (NBT)-এর যৌথ সহযোগিতায় এবং এই নতুন অ্যাডভাইজরি বোর্ডের পরামর্শ ও নির্দেশনায় মেলাটি পরিচালিত হবে। এছাড়া ঐতিহ্যবাহী সল্টলেকের সেন্ট্রাল পার্ক মাঠেই মেলা করার জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/26/mithun-chakraborty-3/


