Bengal Liberty
উজবেকিস্তানে দুদিনের গুরুত্বপূর্ণ(India – Uzbekistan)বিদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়েভের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা।সঙ্গে ৩৫তম স্বাধীনতা উদযাপনের বিশেষ দিনে ভারতের জন্য নতুন একটি উপহারের ঘোষণা করলেন রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়েভ।

পর্যটনে বিশেষ জোর(India – Uzbekistan)
পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে উজবেকিস্তান ভারতীয় নাগরিকদের জন্য আনুষ্ঠানিকভাবে ৩০ দিনের ভিসা-মুক্ত প্রবেশ ব্যবস্থা চালু করেছে। মোদির উজবেকিস্তানের সফরটিকে আরও স্মরণীয় করে রাখার জন্যই এই ঘোষণা। এরই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার জন্যই রাষ্ট্রপতির নতুন নির্দেশিকা।
বন্ধুত্বের অন্য মাত্রা(India – Uzbekistan)
৩০ অগাস্ট ৩৫তম স্বাধীনতা উদযাপনের আগে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়েভের আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গেই বন্ধুত্বের অন্য মাত্রা যোগ করল উজবেকিস্তান।পাসপোর্টধারী ভারতীয়রা ভিসা ছাড়াই উজবেকিস্তানে ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন। এর পাশাপাশি বর্তমানে ভারত ও উজবেকিস্তানের মধ্যে প্রতি সপ্তাহে ১৪টি সরাসরি ফ্লাইট চলাচল করে।
আরও খবর

এই নীতির লক্ষ্য হলো দুই দেশের মধ্যে ভ্রমণ, বাণিজ্য, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের পারস্পরিক সংযোগ উন্নত করা। এরই সঙ্গে ভারত ও নরেন্দ্র মোদিকে নিজের প্রকৃত বন্ধু বলেও উল্লেখ করেছেন শভকাত। বিদেশ সফর মানেই বিলাসিতা নয়, তা বারবার প্রমাণ করেছেন নরেন্দ্র মোদি। এরই সঙ্গে বিরোধীদের যোগ্য জবাব দেওয়ার কাজও সম্পূর্ণ হয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও কতটা শক্তিশালী হয়, সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের।



