Bengal Liberty
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিভাগে(Train Schedule)এক সপ্তাহের জন্য বদলাতে চলেছে একাধিক কোচিং ট্রেনের চলাচল। ইঞ্জিনিয়ারিং, ট্রেন কন্ট্রোল ও ট্রাফিক বিভাগের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ রোলিং ব্লক কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির জেরে বাতিল করা হয়েছে একাধিক মেমু ট্রেন, পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হবে।

বাতিল একাধিক মেমু(Train Schedule)
রেল সূত্রে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা–আসানসোল মেমু ৭, ৯, ১০, ১১, ১২ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে। অন্যদিকে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু ৮, ১১ এবং ১৩ সেপ্টেম্বর চলবে না। ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা–ভাগা–আদ্রা মেমু ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে। এছাড়াও ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ৭, ১০, ১১ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।

কিছু ট্রেনের যাত্রাপথ ছোট(Train Schedule)
রোলিং ব্লকের কারণে কয়েকটি ট্রেন সম্পূর্ণ পথে না চলে নির্দিষ্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে। ১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর–গোমো–চক্রধরপুর মেমু ৮, ১১ এবং ১৩ সেপ্টেম্বর মহুদা থেকে/পর্যন্ত চলবে। ফলে মহুদা–গোমো–মহুদা অংশে পরিষেবা বন্ধ থাকবে। ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর–আসানসোল–বারাভূম মেমু ১১ এবং ১৩ সেপ্টেম্বর আদ্রা থেকে/পর্যন্ত আংশিকভাবে চলবে। ওই দিনগুলিতে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
আরও খবর
একাধিক এক্সপ্রেসেও প্রভাব(Train Schedule)
শুধু মেমু নয়, রোলিং ব্লকের প্রভাব পড়বে ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর–হাটিয়া–খড়গপুর এক্সপ্রেস-এর উপরেও। ৭ সেপ্টেম্বর (পিকিউআরএস-এর জন্য), ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর ট্রেনটি আদ্রা থেকে/পর্যন্ত আংশিকভাবে চলবে। ফলে ওই দিনগুলিতে আদ্রা–হাটিয়া–আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।
এছাড়া ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ৮, ৯ এবং ১২ সেপ্টেম্বর আদ্রা থেকে/পর্যন্ত আংশিকভাবে চলবে। এই দিনগুলিতে আদ্রা–পুরুলিয়া–আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।
যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা(Train Schedule)
৭ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা এই রুটগুলিতে যাতায়াত করবেন, তাঁদের ট্রেনের সময়সূচি এবং পরিষেবা সম্পর্কে আগে থেকে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের কারণেই এই সাময়িক পরিবর্তন বলে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিভাগ জানিয়েছে।



