Bengal Liberty
বুধবার, ২৬ অগাস্ট নেপালের(Nepal Flash Flood)হড়পা বানের জেরে পুরো নেপাল দেশটাই মৃত্যুভূমিতে পরিণত হয়েছে। যত সময় এগিয়েছে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর ও আহতের সংখ্যা। এতদিন পেরিয়ে গেলেও নেপালের কোমর কার্যত ভেঙে গেছে। কবে যে আগের মতো পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে সংশয় লেগেই আছে। দেশ-বিদেশ থেকেও নানাদিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সবাই। এরই মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের তরুণ বালক, ১০ বছরের বালক আলফাজ শেখ।

সঞ্চয় ছোট, হৃদয় বড়(Nepal Flash Flood)
নেপালের চরম বিপর্যয় নিজের চোখে দেখতে পারছিলেন ছোট আলফাজ। পিগি ব্যাংকের জমানো টাকা নিয়ে ভেবেছিলেন, নিজের জন্য হয়তো কিছু করবেন। কিন্তু সবসময় কথা মতো তো কাজ হয় না। তাই উত্তরপ্রদেশের ডিএমের অফিসে গিয়ে নিজের সবটুকু তুলে দিলেন তরুণ আলফাজ। এরই সঙ্গে আরেকবার প্রমাণ হল, ইচ্ছে থাকলেই উপায় হয়। সঞ্চয়টা বড় কথা নয়, দেওয়ার মন চাই। সবাইকে অনুপ্রেরণা জুগিয়ে দেশবাসীর কাছে এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করল আলফাজ। এরপর দেখার, এত সহযোগিতা, সাহায্যের পর অবশেষে কি ঘুরে দাঁড়াতে পারবে এভারেস্টের দেশ? সেইদিকে নজর তো থাকবেই, তারই সঙ্গে ছোট আলফাজ এরপর কী করে, সেইদিকেও থাকবে বিশেষ নজর।



