Bengal Liberty:
দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে কলকাতা হাইকোর্ট পেতে চলেছে স্থায়ী প্রধান বিচারপতি। স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বর্তমানে তিনি বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন। এবার তাঁকেই কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের নির্দেশই স্পষ্ট (Kolkata Highcourt)
শনিবার দেশের আটটি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকাতেই রয়েছে কলকাতা হাইকোর্টের নাম। ফলে খুব শীঘ্রই বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে কলকাতা হাইকোর্টের দায়িত্ব নিতে পারেন বলে জানা যাচ্ছে।
আরও খবর
দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে চলছিল কলকাতা হাইকোর্ট এর কর্মকান্ড। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি উঠছিল আইনজীবী মহল থেকেও। এর মধ্যেই প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৯ এবং ৩১ আগস্ট এ বিষয়ে সুপারিশ করে। এরপর রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগে সম্মতি দেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও এক্স হ্যান্ডেলে বিষয়টি জানান।

বিচার কার্যে গতি আসবে (Kolkata Highcourt)
আইনজীবী মহলের একাংশের মতে, স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার ফলে কলকাতা হাইকোর্টের প্রশাসনিক ও বিচারিক কাজে গতি আসতে পারে। ফলে দীর্ঘদিন ধরে পরে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলো হাইকোর্ট।
বিচারপতি রবীন্দ্র ভিটালরাও ঘুগের দীর্ঘ আইনি অভিজ্ঞতাও রয়েছে। ১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। প্রায় দু’হাজারের বেশি মামলায় সওয়াল করেছেন। শ্রমিক ইউনিয়নের হয়ে দীর্ঘদিন মামলা লড়ার পাশাপাশি পরবর্তীতে বিভিন্ন শিল্প সংস্থা ও বহুজাতিক সংস্থার হয়েও সওয়াল করেছেন। বিচারপতি হিসেবেও দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
একাধিক হাইকোর্টে বিচারপতি নিয়োগ
কলকাতা হাইকোর্টের পাশাপাশি একইসঙ্গে দেশের আরও কয়েকটি হাইকোর্টেও নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।যার মধ্যে উল্লেখযোগ্য, এলাহাবাদ হাইকোর্ট, রাজস্থান হাইকোর্ট, বম্বে হাইকোর্ট সহ আরও চারটি হাইকোর্ট।

আরও পড়ুনঃ ইসরোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ! চেয়ারম্যানকে চিঠি ৯ কর্মী সংগঠনের


