FC Barcelona Vs Real Madrid
FC Barcelona Vs Real Madrid

লা লিগার হাই ভোল্টেজ এল ক্লাসিকো! বার্সা নাকি রিয়াল কে করবে বাজিমাত?

Bengal Liberty : ফুটবল বিশ্বের অন্যতম সেরা মহারণের অপেক্ষায় সমর্থকরা। মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো মানেই শুধু দুই দলের লড়াই নয়, বরং ফুটবল দুনিয়ার আবেগ, সম্মান এবং শ্রেষ্ঠত্বের লড়াই। আর সেই মহারণেই এবার স্পটলাইটে থাকবেন লামিনে ইয়ামাল এবং কিলিয়ান এমবাপে। চলতি মরশুমে লা লিগার দশম ম্যাচে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট। বার্সেলোনার ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে আয়োজিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। ভারতীয় ফুটবলপ্রেমীদের নজরও থাকবে এই মহারণের দিকে।

দুরন্ত ছন্দে বার্সেলোনা

চলতি লা লিগায় দুরন্ত ছন্দে রয়েছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। লিগের প্রথম ৯টি ম্যাচেই জয় তুলে নিয়ে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কাতালান ক্লাব। তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিরুদ্ধে ৪-২ গোলে হারের পর কিছুটা চাপ নিয়েই এল ক্লাসিকোয় নামতে চলেছে বার্সেলোনা।

FC Barcelona Vs Real Madrid
FC Barcelona Vs Real Madrid

অন্যদিকে, ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য থাকবে বার্সার। দলের আক্রমণভাগে লামিনে ইয়ামাল এবং রাফিনহার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে চোটের কারণে একাধিক ফুটবলারকে না পাওয়ার আশঙ্কাও রয়েছে বার্সেলোনা শিবিরে।

অন্যদিকে, জোসে মরিনহোর রিয়াল মাদ্রিদও এই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া। বর্তমানে লিগের তৃতীয় স্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। বার্সেলোনার থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের কাছে এই ম্যাচ কার্যত ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।

চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিরুদ্ধে ৪-১ গোলের জয় এবং লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয়ের পর আত্মবিশ্বাসী রিয়াল শিবির। দলের আক্রমণভাগে কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহ্যামের দিকে বিশেষ নজর থাকবে। তবে ভিনিসিয়াস জুনিয়র সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। চোটের কারণে রদ্রিগো এবং ফেরলাঁ মেন্দিকেও পাওয়া যাবে না বলে খবর।

এই ম্যাচে দুই দলের একাধিক তারকার পারফরম্যান্স ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। একদিকে লামিনে ইয়ামালের গতি, ড্রিবলিং এবং আক্রমণ তৈরির দক্ষতা, অন্যদিকে কিলিয়ান এমবাপের ক্ষিপ্রতা ও গোল করার ক্ষমতা—সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। তবে ব্যক্তিগত দ্বৈরথের পাশাপাশি মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ হতে চলেছে। বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ কী কৌশল নেয়, এখন সেটাই দেখার।

ল ক্লাসিকোর ম্যাচের ফলাফল চূড়ান্ত করে দিতে পারে এই মরসুমের লা লিগা কোন দল জিততে নিচে। দুই শক্তিশালী দলের মহারণে কে করবে বাজিমাত এর উত্তর মিলবে আর কিছুক্ষণ পরেই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।