Bengal Liberty : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে ফের মাঠে নামল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। তবে গ্রেনাডার বিরুদ্ধে জয়ের খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল ব্লু কোল্টসদের। ৩-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচের শেষদিকে তিনটি গোল হজম করে ৩-৩ ব্যবধানে ম্যাচ শেষ করল ভারত।
শুরুতেই ভারতের দাপট
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ভারত। যার ফলও মেলে দ্রুত। ম্যাচের ৩ মিনিটে নিবাস মেইতেই ওয়াহেংবামের পাস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন ম্যাকডনিশ এনগাইরাংবাম। এরপরও একাধিক সুযোগ তৈরি করে ব্লু কোল্টসরা।
ছয় মিনিটেই বদলে গেল ম্যাচের ছবি
তবে ম্যাচের শেষদিকে হঠাৎই ছন্দপতন ঘটে ভারতীয় শিবিরে। ৩১ মিনিটে গোল করে ব্যবধান কমান গ্রেনাডার জেওয়ার্নি নোয়েল। এরপর ৩৩ মিনিটে দূরপাল্লার শটে গোল করে গ্রেনাডাকে ম্যাচে ফেরান কাই উইলসন। এরপর ৩৭ মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন জেওয়ার্নি নোয়েল। ফলে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ম্যাচে সমতা ফিরিয়ে আনে গ্রেনাডা। শেষ পর্যন্ত ৩-৩ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
আরও খবর
এই ড্রয়ের পরও গ্রুপে অপরাজিত রইল ভারত। এর আগে লাওসকে ৪-২ গোলে হারানোর পর ক্যামেরুনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ব্লু কোল্টসরা। গ্রেনাডার বিরুদ্ধে ড্রয়ের ফলে তিন ম্যাচে ভারতের পয়েন্ট দাঁড়াল ৭।
এবার ভারতের সামনে বাহরাইন ও সেনেগালের চ্যালেঞ্জ। গ্রুপের পরবর্তী ম্যাচগুলিতে ভালো ফল করে টুর্নামেন্টের পরবর্তী পর্বে আরও ভালো জায়গা করে নেওয়াই লক্ষ্য বিবিয়ানো ফার্নান্ডেজের দলের। একই দিনে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স করে বিশ্বের দরবারে ভারতীয় ফুটবলের গুরুত্ব তরুণ তুর্কিরা ভুজিয়ে দিয়েছে। এরপর সেনেগাল ও বাহরাইনের বিরুদ্ধেও কী এই একই প্রদর্শনীর পুনরাবৃত্তি হয় কী না সেটাই দেখার।


