Narendra Modi
Narendra Modi

প্যারা এশিয়াডে রেকর্ড পদক জয় ভারতের! অ্যাথলিটদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Bengal Liberty : প্যারা এশিয়াডে নজিরবিহীন সাফল্য ভারতের। একের পর এক পদক জয়ের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নিজেদের শক্তি আরও একবার প্রমাণ করলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। আর এবার সেই ঐতিহাসিক সাফল্যের জন্য দেশের ক্রীড়াবিদদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রেকর্ড ১১৪ পদক ভারতের ঝুলিতে

২০২৬ সালের প্যারা এশিয়াডে নিজেদের অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়া আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১১৪টি পদক জিতে দেশের সর্বকালের সেরা পারফরম্যান্স তুলে ধরল ভারতীয় দল। যার মধ্যে রয়েছে ৩০টি সোনা, ৩৫টি রুপো এবং ৪৯টি ব্রোঞ্জ পদক। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এর আগে ২০২৩ সালের হাংঝৌ প্যারা এশিয়াডে ভারতের পদকসংখ্যা ছিল ১০৮। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় অ্যাথলিটরা।

ভারতীয় প্যারা অ্যাথলিটদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার, ২৫ অক্টোবর, সমাজমাধ্যমে ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, প্যারা অ্যাথলিটদের এই অভাবনীয় সাফল্য গোটা দেশের কাছে অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

পাশাপাশি অ্যাথলিটদের অসাধারণ দৃঢ়তা ও লড়াকু মানসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রত্যেক অ্যাথলিটের অবদান এই ঐতিহাসিক সাফল্যকে সম্ভব করেছে এবং তাঁদের কৃতিত্ব অসংখ্য ভারতীয়কে অনুপ্রাণিত করেছে।

একাধিক বিশ্বরেকর্ড, ব্যক্তিগত সাফল্য এবং ঐতিহাসিক জয়—সব মিলিয়ে ভারতীয় প্যারা অ্যাথলিটদের এই অভিযান দেশের ক্রীড়াক্ষেত্রে এক নতুন মাইলফলক তৈরি করল। সীমাবদ্ধতাকে পিছনে ফেলে নিজেদের অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গোটা দেশের সামনে অনুপ্রেরণার নজির গড়লেন তাঁরা

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।