মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, নাগেরবাজারে গ্রেফতার যুবক

Bengal Liberty : সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। ঘটনায় গ্রেফতার যুবক। ধৃত যুবকের নাম আকাশ সরকার। অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। ঘটনার তদন্তে নামে নাগেরবাজার থানার পুলিশ। সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরেই পুলিশ এই পদক্ষেপ করে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিশানা করে একের পর এক অশালীন মন্তব্য করে পোস্ট করতেন আকাশ। শুধু মুখ্যমন্ত্রীই নন, বঙ্গ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধেও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ধরনের পোস্টের মাধ্যমে কী উদ্দেশ্য পূরণ করতে চাইছিলেন ধৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, আকাশের বিরুদ্ধে নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন আধিকারিকরা। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পরেই তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে বারাকপুর আদালতে করা হয়।

এদিকে, সমাজমাধ্যমে হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকৃত ও ব্যঙ্গাত্মক পোস্ট করার অভিযোগে পশ্চিম মেদিনীপুর থেকে সুরজিৎ শী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই যুবক সমাজমাধ্যমে ভিডিও তৈরি করেন। তাঁর বিরুদ্ধে হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক জন সদস্য অভিযোগ দায়ের করেছিলেন। সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও পোস্টের অভিযোগে পরপর গ্রেফতারির ঘটনায় নজর রাখছে পুলিশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।