Bengal Liberty : ডেঙ্গি প্রতিরোধ নিয়ে এবার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুললেন প্রাক্তন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছর সারা রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। অধীরবাবু বলেন, প্রতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে মানুষ। অনেকে মারাও যাচ্ছে। ডেঙ্গি মোকাবিলায় বৈঠক করছে প্রশাসন। অনেক আশ্বাসও দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে তার কোনও সমাধান হচ্ছে না। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অধীরবাবুর প্রশ্ন, ডেঙ্গি সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের জীবন নিয়ে অবহেলার কোনও জায়গা নেই। শুধুমাত্র প্রচার না করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, অনেক প্রচার সত্ত্বেও কেন এত সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গিতে সে বিষয়ে জবাবদিহি করতে হবে প্রশাসনকে।

ডেঙ্গি প্রতিরোধ নিয়ে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন অধীরের
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

