SIR
Bengal Liberty Desk, ১৭ ডিসেম্বর কলকাতা: গতকাল, মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনের (SIR) খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে খসড়া তালিকা (SIR West Bengal)। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই দেখা যাচ্ছে তালিকা। পাশাপাশি GOOGLE PLAY STORE বা APP স্টোর থেকে কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা।
কত মানুষের নাম বাদ পড়ল ? (SIR West Bengal)
৭ কোটির বেশি ভোটারের নাম উঠেছে খসড়া তালিকায়। বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি নাম। এর মধ্যে যেমন রয়েছে মৃত ভোটারের নাম, তেমনই স্থানান্তরিত ভোটারের নামও রয়েছে। আবার পৃথক কারণেও অনেকের নাম বাদ গিয়েছে।
কোচবিহার: ১ লক্ষ ১৩ হাজার ৩৭০ জনের নাম বাদ
জলপাইগুড়ি: ১ লক্ষ ৩৩ হাজার ১০৭ জনের নাম বাদ
দার্জিলিং: ১ লক্ষ ২২ হাজার ২১৪ জনের নাম বাদ
কালিম্পং: ১৭ হাজার ৩৩১ জনের নাম বাদ
আলিপুরদুয়ার: ৯৫ হাজার ২৮৬ জনের নাম বাদ
উত্তর দিনাজপুর: ১ লক্ষ ৭০ হাজার ৫৫৭ জনের নাম বাদ
দক্ষিণ দিনাজপুর: ৮০ হাজার ৯৮৪ জনের নাম বাদ
মালদহ: ২ লক্ষ ১ হাজার ৮৭৩ জনের নাম বাদ
মুর্শিদাবাদ: ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ জনের নাম বাদ
নদিয়া: ২ লক্ষ ১৬ হাজার ৬২৩ জনের নাম বাদ
উত্তর ২৪ পরগনা: ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩ জনের নাম বাদ
দক্ষিণ ২৪ পরগনা: ৮ লক্ষ ১৮ হাজার ৪৩২ জনের নাম বাদ
কলকাতা উত্তর: ৩ লক্ষ ৯০ হাজার ৩৯০ জনের নাম বাদ
কলকাতা দক্ষিণ: ২ লক্ষ ১৬ হাজার ১৫০ জনের নাম বাদ
হাওড়া: ৪ লক্ষ ৪৭ হাজার ৩৪১ জনের নাম বাদ
হুগলি: ৩ লক্ষ ১৮ হাজার ৮৭৪ জনের নাম বাদ
পূর্ব মেদিনীপুর: ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জনের নাম বাদ
পশ্চিম মেদিনীপুর: ২ লক্ষ ৩ হাজার ৩৪১ জনের নাম বাদ
বাঁকুড়া: ১ লক্ষ ৩২ হাজার ৮২১ জনের নাম বাদ
পুরুলিয়া: ১ লক্ষ ৮৩ হাজার ৪১৬জনের নাম বাদ
ঝাড়গ্রাম: ৫২ হাজার ৭৮৬ জনের নাম বাদ
পূর্ব বর্ধমান: ২ লক্ষ ৮ হাজার ৭৫ জনের নাম বাদ
পশ্চিম বর্ধমান: ৩ লক্ষ ৬ হাজার ১৪৬ জনের নাম বাদ
বীরভূম: ১ লক্ষ ৭৮ হাজার ৮৭৬ জনের নাম বাদ

জানা গিয়েছে, কমিশনের নজরে রয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৩৪০ অসঙ্গতি ভোটার। ওই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনাতেই ১৬ লক্ষ ৩ হাজার ১৬ জন ‘অসঙ্গতি’ ভোটারের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় ১১ লক্ষ ২ হাজার ৫২১ জন ‘অসঙ্গতি’ ভোটার পাওয়া গিয়েছে। দুই ২৪ পরগনার পরেই অসঙ্গতি ভোটারের সবচেয়ে বেশি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে অসঙ্গতি ভোটারের সংখ্যা ১০ লক্ষ ২ হাজার ৭৬২জন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জানুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। ওই কেন্দ্রে বাদ পড়েছে মোট ৪৪,৭৭০ জন ভোটারের নাম (SIR West Bengal)।
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বাদ পড়েছে ১০ হাজার ৫৫৩ জনের নাম।
