Abhishek's strict instructions to MPs
Bengal liberty Desk, ১৭ ডিসেম্বর, কলকাতা: আর মাত্র কয়েকটা মাস। বছর ঘুরলেই আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election) । তার আগে দলের সাংসদের নিয়ে বৈঠকে মত বিরোধ মিটিয়ে সমন্বয়ে জোর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । আজ, বুধবার দিল্লিতে (Delhi) রাজ্যসভা (Rajyasabha) এবং লোকসভা (Loksabha) অর্থাৎ দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেই বৈঠকে সাংসদদের মধ্যে একদিকে যেমন মত বিরোধ মিটিয়ে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে লোকসভা এবং রাজ্যসভার ডেপুটি লিডার, চিপ হুইপ যা বলবেন, যেভাবে চলতে বলবেন, সেভাবেই চলতে হবে বলেও সাংসদদের উদ্দেশ্যে বার্তা তিনি দিয়েছেন বলে খবর (Abhishek’s strict instructions to MPs)।
ভোটের আগে রণকৌশল স্থির করতে ব্যস্ত শাসক, বিরোধী দলগুলো। উন্নয়নকে হাতিয়ার করে আরও একবার ভোট বৈতরণী পার করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহে এ বার আসরে নামলেন লোকসভার দলনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লি পৌঁছেই বুধবার সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তিনি। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। যেখানে রণকৌশল থেকে শুরু করে একাধিক ইস্যুতে আলোচনা হয় বলে খবর। সূত্রের খবর, ওই বৈঠকে নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে সমন্বয়ে জোর দেওয়ার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কাজ না করার বার্তাও এদিন তিনি দেন বলে খবর।
এর পাশাপাশি এ বার দলের সাংসদদের ব্যক্তিগত জীবনযাপন, আচার-আচরণ নিয়েও সতর্ক করলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড।
অভিষেকের সতর্কবার্তা (Abhishek’s strict instructions to MPs)
অন্য দলের নেতা-সাংসদদের আমন্ত্রণে পার্টির অনুমতি না নিয়ে চলে যাওয়া, দলের অনুমতি ছাড়া মন্ত্রীদের কাছে দরবার করতে যাওয়ার বিষয়েও উষ্মা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারও কোনও আচরণে যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়, নাম না করেই তাঁর কড়া বার্তা দিলেন অভিষেক। একইসঙ্গে কিছু ভাল কাজের কথা উল্লেখ সাংসদদের প্রশংসাও করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) লোকসভায় নেতৃত্বকে না জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় নিয়েছিলেন। দমদমের তৃণমূল সাংসদ, বর্ষীয়ান নেতা সৌগত রায় (Sougata Roy) শরদ পাওয়ারের জন্মদিনের পার্টিতে যোগ গিয়েছিলেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দালের মেয়ের বিয়ের পার্টিতে গিয়ে নাচ করতে দেখা যায়। লোকসভায় ই-সিগারেট খাওয়ার জন্য কীর্তি আজাদের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। সব মিলিয়ে অন্য দলের নেতা-সাংসদদের আমন্ত্রণে পার্টির অনুমতি না নিয়ে চলে যাওয়া, দলের অনুমতি ছাড়া মন্ত্রীদের কাছে দরবার করতে যাওয়ার বিষয়েও উষ্মা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারও কোনও আচরণে যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়, নাম না করেই তাঁর কড়া বার্তা দিলেন অভিষেক। একইসঙ্গে কিছু ভাল কাজের কথা উল্লেখ সাংসদদের প্রশংসাও করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) লোকসভায় নেতৃত্বকে না জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় নিয়েছিলেন। দমদমের তৃণমূল সাংসদ, বর্ষীয়ান নেতা সৌগত রায় (Sougata Roy) শরদ পাওয়ারের জন্মদিনের পার্টিতে যোগ গিয়েছিলেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দালের মেয়ের বিয়ের পার্টিতে গিয়ে নাচ করতে দেখা যায়। লোকসভায় ই-সিগারেট খাওয়ার জন্য কীর্তি আজাদের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। সব মিলিয়ে যাবতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে এ দিন দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন এই সমস্ত আচরণ নিয়েই বৈঠকে সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek’s strict instructions to MPs)।
