সিদ্ধার্থ দে, Bengal Liberty: এই মুহূর্তে কলকাতায় অবস্থিত (Bangladesh) বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এলাকা জুড়ে গার্ডারেল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। স্থানীয় থানার তরফে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জঙ্গি হানার আশঙ্কা প্রবল।

এই আবহে কমিশনের সামনে আসা সমস্ত গাড়িতে বিশেষ নজর রাখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা। এমনকি, সাংবাদিকদেরও কমিশনের সামনে দাঁড়িয়ে খবর করতে দেওয়া হচ্ছে না। কারণ, প্রশাসনের তরফে নির্দেশ, কোনওভাবে নিরাপত্তা সংক্রান্ত ছবি বাইরে আনা যাবে না।
কমিশনের ভিতরে যাঁরা প্রবেশ করছে, তাঁদের তল্লাশি করা হচ্ছে। দ্বিস্তরিয় ব্যারিকেড ব্যবস্থা পেরিয়ে কমিশনের দ্বারস্থ হতে হচ্ছে সকলকে। অর্থাৎ, সবটা মিলিয়ে বাংলাদেশে বর্তমান ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন রীতিমতো উত্তপ্ত।

