Bengal Liberty : প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু-সহ একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের বাগুইআটি থানায়। ধর্ষণ, যৌন হেনস্তা, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে আসায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতাদের তরফে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখে উপযুক্ত তদন্তের দাবিতে এক সমাজকর্মী এই জিরো এফআইআর দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
অভিযোগ, প্রাক্তন দুই মন্ত্রীর পাশাপাশি একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধেও গুরুতর অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ধর্ষণ এবং যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগের পাশাপাশি দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের বিষয়গুলিও তদন্তের আওতায় আনার আবেদন জানানো হয়েছে। যদিও অভিযোগগুলির সত্যতা এখনও প্রমাণিত নয়। তদন্তের পরেই এ বিষয়ে প্রকৃত তথ্য সামনে আসবে।
এই ঘটনায় বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের হওয়ার পর পুলিশি প্রক্রিয়া নিয়েও শুরু হয়েছে আলোচনা। থানার তরফে জানানো হয়েছে, অভিযোগটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার যে থানার এক্তিয়ারভুক্ত এলাকায় অভিযোগের ঘটনাগুলি ঘটেছে, সেখানকার পুলিশই পরবর্তী পদক্ষেপ করবে।
আরও খবর
উল্লেখ্য, কোনও অপরাধের ঘটনা অন্য থানা এলাকার মধ্যে ঘটলেও অভিযোগকারী চাইলে যে কোনও থানায় জিরো এফআইআর দায়ের করতে পারেন। সংশ্লিষ্ট থানার পুলিশ সেই অভিযোগ গ্রহণ করে পরবর্তী তদন্তের জন্য উপযুক্ত থানায় পাঠিয়ে দেয়। ফলে অভিযোগ দায়েরের ক্ষেত্রে থানা এলাকার এক্তিয়ার কোনও বাধা হয়ে দাঁড়ায় না।
এক্ষেত্রেও বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়েরের পর অভিযোগটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তরিত হয়েছে। এবার অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয় কি না, অভিযোগকারীদের বক্তব্য ও অন্যান্য তথ্যপ্রমাণ কীভাবে খতিয়ে দেখা হয়, সেদিকেই নজর রয়েছে।
বিশেষ করে প্রাক্তন দুই মন্ত্রীর নাম জড়ানোয় বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন পুজোর পাশ দুর্নীতি মামলায় জেলবন্দী। তবে ব্রাত্য বসুর কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।


